পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাথা ও চামড়া উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:২০

বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথাসহ চামড়া, পা, শিং উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন।

মঙ্গলবার (২৫) রাত ১ টার দিকে বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর এলাকায় থেকে পাথরঘাটার কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে এক অভিযানে এসব উদ্ধার করা হয়। 

কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বনাঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের মাথা, ৯টি চামড়া, ১১টি পা, ৪টি লেজ ও ৪টি শিং উদ্ধার করা হয়েছে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।
 
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুন) দুপুরে পাথরঘাটা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে উদ্ধারকৃত হরিনের দেহাবশেষ মাটি চাপা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএ/পিও