প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের প্রস্তুতি

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৩২

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি ।

সময়-                               ২ ঘণ্টা ৩০মিনিট

১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও                                                 ১ ´ ২০ = ২০  

১। ১ টি চেয়ারের দাম ৪৭৫ টাকা হলে , ১১৮ টি চেয়ারের দাম কত ?

২। চার অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়  ?

৩। সুবোধ স্যারের দৈনিক আয়  ৩৭৫ টাকা হলে মাসিক আয় কত ? 

৪। দুইটি সংখ্যার গুণফল ৩০০ একটি সংখ্যা ৩০ হলে অপরটি  ?   

৫। একটি ভাগ অংকে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত ?

৬। দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে   ?

৭। ২০ টি আপেলের দাম ১০০ টাকা হলে ১ টি আপেলের দাম কত ?

৮।  যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ?

৯। ভাজ্য´ ভাজক+ ভাগশেষ   =  কোনটি ?

১০।  ২৭  এর  ৬  টি গুণিতক লিখ ?   

৮। ৮ , ১৬ ও ৬৪ এর ল সা গু কত ? 

৯। ১৮  এর মৌলিক গুণনীয়ক গুলি লিখ  ?

 

১০। ২    ¸ ২  = কত ?

 

১১।  ২০  টি ডিমের  মধ্যে   অংশ পচে গেলে, কয়টি ডিম পচে গেছে  ?

১২। একজন বালক এক ঘণ্টায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করলে , সে মিনিটে কত মিটার পথ অতিক্রম করতে পারে  ?

১৩। নি:শেষে বিভাজ্যের সুত্রটি কী ?

১৪। তিনটি খাতা ও পাঁচটি বইয়ের মোট দাম ৩৪০ টাকা একটি খাতার দাম ৩০ টাকা হলে একটি বইয়ের দাম কত ?

১৫। ৫ম শ্রেণির ৭ জন শিক্ষার্থীর গড় বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিনজনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?

১৬। বাংলা ১২ মাসের মধ্যে কয়টি মাস ৩১ দিনে হয় ?

১৭। একটি ত্রিভুজের ভুমি ৩ সেমি ও উচ্চতা ৪ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি  ?

১৮। ৫ , ১০ , ১৫ , ২০ , ২৫ উপাত্ত গুলির গড় মান কত?

১৯। আদমশুমারী কী ?

২০। ৫, ০ , ৯, , ০ , ১ এর গড় কত?

২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা  ( নিচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও )             ১´৮ = ৮

(ক)  অপু এবং দিপুর একত্রে ৭৫৩২ টাকা আছে দিপুর চেয়ে অপুর ৫৬০ টাকা বেশী আছে ।  প্রত্যেকের কত টাকা আছে ?

(খ) ১২টি প্লেট এবং ২০ টি কাপের একত্রে মুল্য ৩৯২০ টাকা । একটি কাপের মুল্য ১৪৫ টাকা হলে একটি প্লেটের মুল্য কত  ?

৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                 ৮ (ক) চারটি  ঘণ্টা একত্রে বেজে ৫,৭, ১২ এবং ১৫ মিনিট পরপর বাজতে লাগল  ,ন্যূনতম কতক্ষণ পর পুনরায় ঘণ্টাগুলি একসাথে বাজবে।

(খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৬ ও ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২ , ৪, ৮ অবশিষ্ট থাকবে।

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )           ৮

(ক) এক বাটি পায়েস তৈরি করার জন্য   কিলোগ্রাম চিনি  লাগে । এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে ?

(খ)  গীতার কাছে  ১ লিটার ও মামুনের

 

কাছে     লিটার জুস আছে , কার জুসের পরিমাণ বেশী?                   

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )           ৮

(ক) ৩ টি সংখ্যার গড় ১৫ ও দুইটি সংখ্যার গড় ২৫ হলে ঐ ৫ টি সংখ্যার গড় কত ?

(খ) গত আষাঢ় মাসে ঢাকার গড় বৃষ্টিপাত ছিল ২৬ মি মি। ঐ মাসে ঢাকার মোট বৃষ্টিপাত কত ?

৬।  দশমিক ভগ্নাংশ  সম্পর্কিত সমস্যা

( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )          ৮

(ক) এক মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে ১০০ মিটারে কত ইঞ্চি ?

(খ) এক কুড়ি ডিমের দাম ১৪০ টাকা , হিমেল ০.৫ কুড়ি  ডিম কিনল , সে কত টাকা দাম দিল ?

৭। শতকরা  সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি  প্রশ্নের উত্তর দিতে হবে )                  ৮

(ক) একটি কলম ৬০ টাকায় ক্রয় করে ৫৪  টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হলো  ?          

(খ) লতিফ ব্যাংকে ৯০০ টাকা জমা রেখে ৩ বছরে ৮১ টাকা মুনাফা পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত ?

৮। জ্যামিতি  সম্পর্কিত সমস্যা ( যেকোন দুইটির উত্তর দাও   )                (৩+৩ ) ´ ২=১২

(ক) সন্নিহিত কোণ বলতে কী বোঝ ? চিত্র এঁকে দেখাও ।

(খ) একটি সামান্তরিক আঁঁক যার একটি কোণের পরিমাণ  ৬০ ডিগ্রী ।

(গ) চিত্রসহ বৈশিষ্ট্য লিখ ( যে কোন দুইটি ) -

রম্বস , ট্রাপিজিয়াম , বর্গ  ।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )    ৮

(ক) আজিজ সাহেব ৬৫ টাকা লিটার দরে ৭১৫ টাকার  ডিজেল ক্রয় করলেন , তিনি কত লিটার ডিজেল ক্রয় করলেন  ?

(খ) রতনের বাড়ী থেকে বিদ্যালয়ের দুরত্ব  ৩ কিমি । রতনের বাড়ী থেকে বিদ্যালয়ে যেতে ২০ মিনিট সময় লাগলে সে এক ঘণ্টায় কত কিলোমিটার বেগে হাঁটতে পারবে  ?

১০। সময়  সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )       ৪

(ক) লালমনি এক্সপ্রেস লালমনি থেকে  ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ বগুড়ায়  পৌঁছায় ।  ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট পর বগুড়ায় পৌঁছাল  ?

(খ) ৩৬৫ দিনে কত মিনিট ? 

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা (যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                 ৮

(ক)  দৈলজোড়  গ্রামের আয়তন ৪  বর্গমিটার এবং সেখানে ৪০০০ লোক বাস করলে ,  ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর ।

(খ) নিচে ২০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর  দেয়া হল । উপাত্তসমুহ বিন্যস্ত কর এবং তা  থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ণয় কর ।

৭৮ , ৬৫ , ৮৭ , ৪৬ , ৫৫ , ৭৯, ৩৮, ৭৬ , ৮২ , ৬০ , ৭০ , ৯২ , ৬৬ , ৪৮, ৬৬ , ৯৩, ৮৩, ৩৭, ৮০, ৪০ ।