বর্ষায় খিচুরি ও অন্যান্য...

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৩৯

বাঙালির বর্ষা যাপনে মিশে থাকে খিচুরির আবদার। আর সেই খিচুরির সঙ্গে যদি মজাদার কোনো পদ থাকে তবে তো কথাই নেই! তাই খিচুরির সঙ্গে মানানসই তিনটি পদের রেসিপি নিয়ে রইল এ আয়োজন

বা হা রি  বে গু ন  ভ র্তা

 

উপকরণ :তাল বেগুন আধা কেজি, পাকা টমেটো ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, টকদই আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ (ইচ্ছামতো), ধনেপাতা কুচি আধা কাপ, চিনি ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, শুকনা মরিচ কুচি ২টি (বিচি ছাড়ানো), লবণ পরিমাণমতো।

প্রণালি :বেগুন তেল মেখে পুড়ে নিন। টমেটো তাওয়ায় পুড়ে নিন। এবার খোসা ছাড়িয়ে চটকে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হলে অর্ধেক পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে আদাবাটা, কাঁচা মরিচ কুচি ও টক দই দিন। তারপর বেগুন ও টমেটো দিয়ে বাকি পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। চিনি, লবণ ও শুকনা মরিচ কুচি দিন। সব উপকরণ একসঙ্গে মিশে মাখা মাখা হলে ও পেঁয়াজ সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে ১-২ মিনিট পর নামিয়ে ফেলুন। গরম গরম খিচুরির সঙ্গে পরিবেশন করুন। ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন।

হাঁ সে র  মা লা ই কা রি

 

উপকরণ :হাঁস দেড় কেজি, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ, হলুদ ও ধনে গুঁড়া ১ চা চামচ করে, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, আস্ত গরম মসলা পরিমাণমতো, মৌরি গুঁড়া আধা চা চামচ, তেজপাতা ৩/৪টি, কাঁচামরিচ ৫/৬টি, নারিকেল বাটা ৪ টেবিল চামচ, নারিকেলের দুধ ২ কাপ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, পোস্ত বাটা ১ টেবিল চামচ।

প্রণালি :হাঁস পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার সব বাটা ও গুঁড়া মসলা (মৌরি ও গরম মসলার গুঁড়া বাদে) লবণ ও ৩ টেবিল চামচ তেল দিয়ে মাংসে ভালো করে মেখে ১ ঘণ্টা মেরিনেট করুন। তারপর কড়াইতে ঘি ও বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। বাদামি হলে অর্ধেক পেঁয়াজ তুলে নিন। এবার আস্ত গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিন। তারপর মেরিনেট করা মাংস ঢেলে নারিকেল বাটা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে মৃদু আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর মাংস ভালো করে কষিয়ে নারিকেলের দুধ ও পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে বেরেস্তা, মৌরি গুঁড়া, গরম মসলার গুঁড়া, ২ চামচ ঘি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিন।

 

স্পে শা ল  ভু না  খি চু রি

 

উপকরণ :পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল ২৫০ গ্রাম, মসুরের ডাল ২৫০ গ্রাম, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মটরশুঁটি ১ কাপ, ঘি আধা কাপ, তেল আধা কাপ, আস্ত গরম মসলা পরিমাণমতো, তেজপাতা ৩/৪টি, কাঁচা মরিচ ৫/৬টি, বেরেস্তা ৪ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, জয়ত্রী ও জয়ফল গুঁড়া আধা চা চামচ।

প্রণালি :চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। বাদামী হলে আস্ত গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে হাঁড়িতে ঢেলে দিন। এবার মসলা ভালো করে কষিয়ে ডাল, চাল ও মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে দিন। পরিমাণমতো গরম পানি দিন। এবার লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে এলে খিচুরি দমে দিন। মাঝে একবার নেড়ে দিন। হয়ে গেলে পরিবেশন পাত্রে রেখে ওপরে বেরেস্তা ছড়িয়ে হাঁসের মাংস দিয়ে পরিবেশন করুন।

 

ট মে টো  স সে  হাঁ স  ভু না

উপকরণ :হাঁস ১টি (২ কেজি), আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, ধনে গুঁড়া দেড় চা চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া দেড় চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, মেথি-মৌরি একসঙ্গে ভেজে গুঁড়া ১ চা চামচ, বেরেস্তা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫/৬টি, গোল মরিচ ও লবঙ্গ গুঁড়া আধা চা চামচ, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, তেজপাতা ৩/৪টি, এলাচ ৪/৫টি, দারচিনি ৪ টুকরা।

 

প্রণালি :হাঁসের মাংস টুকরা করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে অল্প কয়েকটা দিয়ে ভেজে তুলুন। এভাবে সব ভাজা হলে অন্য একটি কড়াইতে বাকি তেল দিয়ে তেজপাতা ও আস্ত গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজবাটাসহ সব বাটা ও গুঁড়া মসলা (মেথি, মৌরি বাদে) দিয়ে ভালো করে মসলা কষিয়ে তাতে ভেজে রাখা মাংস ঢেলে কষিয়ে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ, বেরেস্তা, টমেটো সস ও রাঁধুনীর গুঁড়া দিয়ে কিছুক্ষণ দমে রেখে তেলে উপরে উঠে এলে নামিয়ে নিন। ধ