দক্ষিণ আফ্রিকা দুর্ভাগা। ২৪ বলে মাত্র ২৬ রান দরকার ছিল। ঠিক ঐ সময় ক্লাসেন আউট হয়ে যাওয়াতে ম্যাচের মোমেন্টটা বদলে যায়। জাসপ্রিত বুমরাহর প্রশংসা করতেই হয়। শুধু ফাইনালে নয়, পুরো টুর্নামেন্টে সে যেভাবে বল করেছে এককথায় অসাধারণ। বুমরাহ বিশ্বের সেরা বোলার এটা মানতেই হবে।
ভাগ্যও ভারতের পক্ষে ছিল। শেষ পর্যন্ত ওদের বিশ্বাস ছিল যে জিতবে। আর সেটাই হয়েছে। ডেভিড মিলারের ক্যাচটা বাউন্ডারি লাইন থেকে যেভাবে ধরেছেন সূর্যকুমার, এটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ বলব। এমন চাপের সময় ঠান্ডা মাথায় দুর্দান্ত এক ক্যাচ ছিল।
আসলে সেরা দলটাই বিশ্বকাপ জিতেছে। ভারত এত বছর ধরে আইপিএল আয়োজন করছে, হাজার হাজার কোটি টাকা ঢালছে, একটা ট্রফি ওদের প্রাপ্য। তাছাড়া বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। হয়তো রোহিত শর্মারও। রাহুল দ্রাবিড় কোচ হিসেবে শেষ ম্যাচ। সব মিলিয়ে ওদের জন্য খুবই স্পেশাল এ ট্রফিটা। আর পুরো টুর্নামেন্টে ভারত দারুণ ক্রিকেট খেলেছে এটাও স্বীকার করতে হবে।
দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ছিল। ফাইনালের আগে বলেছিলাম দক্ষিণ আফ্রিকা ফেবারিট। জেতার খুব কাছে ছিল, কিন্তু স্নায়ুর চাপ নিতে পারেনি তারা। কারণ ওদের বোলিং ইউনিট অনেক শক্তিশালী। তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ওদের ব্যাটসম্যানরা লম্বা সময় আইপিএল খেলেছে। ক্লাসেন, স্টাবরা ভারতীয় স্পিনারদের সম্পর্কে জানে। আর ক্লাসেন স্পিনারদের বিপক্ষে খুবই ভালো খেলে। ফাইনালে বিন্তু অক্ষর প্যাটেল আর কুলদ্বীপকে ভালোভাবেই খেলেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। অক্ষরের এক ওভারে তো ২৪ রানের মতো নিয়েছিল ক্লাসেন। তবে খুবই গুরুত্বপূর্ণ সময়ে বুমরাহ আর হার্দিককে বোলিংয়ে এনে ম্যাচটা দক্ষিণ আফ্রিকার হাত থেকে ছিনিয়ে নেন রোহিত শর্মা। এখানে ওর অধিনায়কত্বেরও প্রশংসা করতে হয়। দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ। ছিল।
যেহেতু প্রথম বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। জেতার খুব কাছে ছিল, কিন্তু স্নায়ুর চাপ নিতে পারেনি তারা। তবে যেমন ফাইনাল প্রত্যাশা করছিল সবাই ঠিক, তেমনই রোমাঞ্চকর হয়েছে। দীর্ঘ ১১ বছর পর আইসিসির ট্রফি জিতেছে ভারত। বিরাট কোহলি যে বড় ম্যাচের খেলোয়াড় তা প্রমাণ করেছেন। শেষ ম্যাচে তার রানে ভর করেই কিন্তু ভারত বড় স্কোর গড়তে পেরেছে। রোহিত শর্মার নেতৃত্ব, রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা, বুমরাহর বোলিং আসলে এটাই সময়ের সেরা দল। ভারত এ ট্রফির যোগ্য, সেভাবেই তারা বিশ্বকাপে খেলেছে। টিম ইন্ডিয়াকে অভিনন্দন। -অনুলিখন: আশরিক রুদ্র
