এই সময়ের ছড়া

হয় না রে ভাই

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:০২

কাণ্ড হবে লণ্ডভণ্ড থাকবে ঠিকই মূল,

দেখবে সবাই চারিদিকে ভীষণ হুলস্থূল।

 

বলবে সবাই এই অপয়া বৃক্ষ হলো শেষ,

হঠাত্ ঝড়ে ওলটপালট বেশ হয়েছে বেশ।

 

স্বস্তি নিয়ে ফিরবে মানুষ যে যার পথে বাড়ি,

থেমে যাবে লোকালয়ে ক’দিন আহাজারি।

 

দু দিন পরে ফুটবে কুঁড়ি, ঐ যে ছিল মূল,

তার থেকে আজ সতেজ চারা কাণ্ড পাতা ফুল।

 

কাণ্ডটাকে সবাই চেনে মূলটা চেনা দায়,

অধিকাংশ লোক জানে না কী তার অভিপ্রায়।

 

আসুন এবার কাণ্ড চিনি, যেমন নয়ন বন্ড,

মূল নীরবে চায় যে হতে হিলারি ডায়মন্ড।

 

আবার বাড়ে দিনে দিনে বিষ বৃক্ষের চাষ,

একটা সময় সেই বৃক্ষের ঘটে সর্বনাশ।

 

শাখা কাটে পাতা কাটে দেখি উজাড় বন,

হয় না রে ভাই সেই বৃক্ষের মূলের উত্পাটন।