রঙ্গরস

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:০৩

এক লোক তার বাচ্চার জন্য পুতুল কিনতে গেছে। বিভিন্ন ধরনের পুতুল আছে—কোনোটার দামই ১০০ টাকার বেশি নয়; কিন্তু একটা মেয়ে পুতুলের দাম ৯০০ টাকা। তিনি আশ্চর্য হয়ে দোকানিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এ পুতুলটার দাম এত বেশি কেন?

—এটা একটা ডিভোর্সড পুতুল।

—তাতে ৯০০ টাকা?

—হ্যাঁ এর সঙ্গে পাচ্ছেন এর আগের স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তি।