টানা বৃষ্টিতে মোংলা বন্দরে খালাসকাজ ব্যাহত

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:০০

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মোংলা বন্দরসহ আশপাশের এলাকায় গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বন্দরে অবস্থানরত চারটি জাহাজ ও জেটিতে পণ্যবোঝাই ও খালাস কাজ ব্যাহত হচ্ছে।

পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মোংলা পৌরসভার অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনর রশিদ জানান, ‘রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এখানে ৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’

ইত্তেফাক/এমএএম