ক্লাসরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৩:৪০

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম থেকে আফিয়া আক্তার (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক এইচ এম ওবায়দুল্লাহ্ আমিরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম। তবে ওই শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি। 

সরকারি হর চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, মেয়ের বাবা স্কুলে এসেছিলেন। তিনি জানিয়েছেন, এটি তাদের পারিবারিক একটা সমস্যার কারণে হয়ে থাকতে পারে। এ বিষয়ে তিনি কোনও আইনি পদক্ষেপ নিতে ইচ্ছুক নন এবং তার মেয়ের লাশ যাতে পোস্টমর্টেম করতে না হয় তার অনুরোধ জানান তিনি। 

 

 

ইত্তেফাক/এসজেড/আরডি