তারকাদের বিশ্বকাপ ভাবনা জয়ের সম্ভাবনায় ভারত এগিয়ে — সজল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:৪৮

সেমিফাইনালের দুটি খেলাই বেশ জমজমাট হবে। কারণ যেই দলগুলো উঠেছে এবারের বিশ্বকাপে তাদের অবস্থা বেশ ভালো। আজ ভারত বনাম নিউজিল্যান্ড-এর খেলা। কে আসলে জিতবে সেটি বলা মুশকিল। তবে জয়ের সম্ভাবনায় ভারত এগিয়ে। গত পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত ভারত তাদের যেই খেলা দেখিয়েছে তা শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে দলটি। ভারতের বোলিং-এ যেই দূর্বলতা ছিল তার বিশ্বকাপের আগেই ঠিক করেছে তারা। বেটিং ও বোলিং দুই জায়গায় বেশ ভালো করেছেন তারা। অন্যদিকে নিউজিল্যান্ডও বেশ শক্তিশালী একটি দল। বেশ ঠাণ্ডা মাথায় খেলে তারা। তবে জয় পেতে হলে বোলিং-এর দিকে বেশ নজর দিতে হবে তাদের।

 

লেখক:অভিনেতা