আদনান রুশদির ‘ও মেয়ে’

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:৫১

সঙ্গীতশিল্পী আদনান রুশদি-এর ‘ও মেয়ে’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে সম্প্রতি। গানটির কথা ও সুর সংযোজন করেছেন শাহিন খান। গানটির সঙ্গীতায়োজন করেছেন আদনান রুশদি নিজেই । আদনান রুশদির ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। এই মাসো শেষে আদনান রুশদির ব্যান্ড ‘চক্র’-এর আরেকটি গান ও প্রকাশ পাবে একই  ইউটিউব চ্যানেল থেকে। গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী বলেন, ‘নিজের ভালোলাগার জায়গা থেকে কাজটি করা। ইউটিউবে প্রকাশের পর এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। মাত্র রিলিজ পেলো গানটি। কয়েকদিন পর বুঝতে পারবো শ্রোতাদের প্রতিক্রিয়া কী। সেই অপেক্ষায় আছি।’