তা র কা ব চ ন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:৫১

পরিবারের সবাই চায় আমি সেটেল হই। আমারও মনে হয় সেটেল হওয়া উচিত। কিন্তু নতুন কারও আমার সঙ্গে পথচলা খুব কঠিন হবে। নায়িকা, অভিনেত্রীদের দেখে বেশিরভাগ মানুষ আবেগে আপ্লুত হয়ে যায়। ভাবে, নায়িকা বিয়ে করতে পারাটাই জীবনের বড় অ্যাচিভমেন্ট! যেটা আমার প্রাক্তন স্বামীও হয়তো মনে করেছিল। কিন্তু আসল কথা হচ্ছে, অভিনেত্রীদের সঙ্গে পথচলা অনেক কঠিন। একজন সাধারণ মানুষ, যিনি সাধারণভাবে দিনযাপন করেন তার সঙ্গে আমার পথচলা সম্ভব নয়। আমার সাথে পথ চলতে পারে এমন মানসিকতা ও মনের দিক থেকে শক্তি যার আছে তার সঙ্গে সেটেল হতে চাই। তবে এমন মানুষ পাইনি এখনও। আবার বলছি, আমার সঙ্গে পথচলার জন্য মানসিক শক্তিশালী হতে হবে। আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই যেই আসবে জীবনে সে যেন না ভাবে যে বউ হিসেবে সুন্দরী নায়িকা পেয়েছি আর কি লাগে জীবনে! তাকে বুঝতে হবে, সুন্দরী নায়িকা, অভিনেত্রীদের জীবন ওতো সহজ নয়।

 

বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দের প্রসঙ্গে

অভিনেত্রী বাঁধন