কাজী ফার্মস গ্রুপের একটি কনসার্ন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়িরা ব্র্যাক ব্যাংক থেকে বেতন বিতরণ ও সব রিটেইল ঋণসুবিধা লাভ করবেন
০০
সম্প্রতি ব্রাদার্স ফার্নিচারের নতুন শো-রুম কুষ্টিয়ায় আর. এ খান সড়ক, থানাপাড়ায় উদ্বোধন করা হয়েছে। উক্ত শো-রুম উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শী। এ সময় দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক এস এম কাদ্বেরী শাকিল, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সাবেক পরিচালক মো. রফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫-১৫ শতাংশ নগদ ছাড় পাবেন ক্রেতারা। এই অফারটি চলবে ২৯ জুলাই পর্যন্ত ।
০০
গত শনিবার উত্তর মতলবের নতুন বাজার ইসলামিয়া মার্কেটে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে জাকির হোসেনের হাতে ওয়ালটনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। কোরবানি ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন’ সিজন ফোরের আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধায় তিনি এই সুবিধা পান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ আব্দুল কুদ্দুস, ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, নোয়াখালী জোনের এরিয়া ম্যানেজার মো. জাহিদ হাসান, ফিল্ড ম্যানেজার মো. রায়হান এবং সনি ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. ইয়াছিন। কোরবানি ঈদ পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতিদিন ১ মিলিয়ন বা ১০ লাখ টাকা পেতে পারেন ক্রেতারা
০০
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষ উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহসানুল ইসলাম টিটু
