সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দর

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:২৮

সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে  গতকাল সোমবার শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। এর সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৩টি কোম্পানির ১৪ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৪৯২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪২৪ কোটি ৬৬ লাখ ১ হাজার ১০৬ টাকা। রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ছিল বিমা খাতের শেয়ার। দর কমার শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ডের শেয়ার। ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রানার অটো, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, নরদার্ন ইন্স্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্স।

সোমবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৫৩১৮ দশমিক ৬২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ১৮৮৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট কমে ১২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো—ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, রানার অটো, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সিঙ্গার বিডি। 

অন্যদিকে ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আইসিবি এম্প্লয়ী মি. ফা.১ স্কীম ১, আইসিবি ৩য় এনআরবি মি. ফা., ইবিএল ফার্স্ট মি. ফা., এআইবিএল ফার্স্ট ইসলামি মি. ফা., আইসিবি সোনালি ১ মি. ফা., ইবিএল এনআরবি মি. ফা., এসইএমএল এলইসি মি. ফা., পিএইচপি মি. ফা-১ ও প্রিমিয়ার লিজিং।

এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।