ঘরবাড়ি কিংবা অন্য যে কোনো স্থাপনায় রং করতে গেলে রং এর পরিমাণ, অনুপাত ও আবহাওয়াসহ নানা দিক নিয়ে দুশ্চিন্তায় থাকেন গ্রাহকরা। এরকরম দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি দেওয়ার চেষ্টা করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সমপ্রতি তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ওয়ানস্টপ পেইন্টিং সল্যুশন।
এ ওয়ানস্টপ পেইন্টিং সল্যুশন সেবার আওতায় থাকছে ইলিউশন (বিভিন্ন ধরনের দেওয়ালের ডিজাইন), এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস (ইপিএস) এবং রং সম্পর্কিত বিভিন্ন পরামর্শ। বার্জার পেইন্টসের ওয়ানস্টপ পেইন্টিং সল্যুশন সম্পর্কে প্রতিষ্ঠানটির ডেকোর ম্যানেজার দেওয়ান মাহববুল হাসান সাংবাদিকদের জানান, ওয়ানস্টপ পেইন্টিং সল্যুশনে ইলিউশনের কাজটি বার্জার পেইন্টসের দক্ষ কারিগর করে থাকেন এবং এক্ষেত্রে প্রতি স্কয়ারফিটে চার্জ করা হয়।
অন্যদিকে বার্জার পেইন্টসের ইপিএস সেবায় গ্রাহকরা পাচ্ছে প্রশিক্ষিত কর্মীর দ্বারা রং করার স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় পরিমাণে রং দিয়ে পছন্দমতো ঘর সাজিয়ে নেওয়ার সুযোগ। এছাড়া বার্জার পেইন্টস গ্রাহকদের রং সম্পর্কিত বিভিন্ন পরামর্শ যেমন—রঙের পরিমাণ, কালার নির্বাচন, ডিলার সম্পর্কে ধারণা ইত্যাদি দিয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া বার্জার পেইন্টস প্রতিবছর ১২টি নতুন ডিজাইন নিয়ে আসেন বলেও জানান তিনি।
