রাত ১০টার পরে আসতে বলার রহস্যটা কী?

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৩৭

ঢাকার কমার্স কলেজের উলটো দিকে একটি লাইব্রেরিতে কম্পিউটারে বসে কাজ করছিল কয়েকজন কর্মী। একজনের কাছে সকাল ১১টায় একটি ফর্ম চাইতেই সে জানাল, রাত ১০টার পরে আসেন। এখন কম্পিউটার থেকে ফর্ম বের করে দেওয়া যাবে না। ফর্মটা বের করে দিতে মাত্র এক মিনিট সময় লাগার কথা। কিন্তু রাত ১০টার পরে আসেন—কথাটা বলার রহস্যটা কী? বললাম, সরকারি অফিসের শুধু বদনাম গায় কেন জনগণ? তত্ক্ষণাত্  লাইব্রেরির দুই কর্মচারী যে ভাষায় কথা বলল, তা শুনে বিস্মিত ও অবাকই হলাম। মনে মনে ভাবলাম, হায় রে ব্যক্তিমালিকাধীন অফিস! রাত ১০টার পরে আমাকে আসতে বলার রহস্য এও তো হতে পারে, আমার সঙ্গে যা কিছু থাকবে, তা ছিনতাই করে নেওয়া! এমন ভাবা তো অমূলক নয়।  কারণ সন্ধ্যার কিছু পরে কমার্স কলেজের সামনের রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ে। তাই কমার্স কলেজের সামনে ও এর আশপাশে সন্ধ্যার পর থেকে পুলিশের টহল বাড়ানো জরুরি। এ ব্যাপারে সংশ্লি­ষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা