রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের ভ্যানচালক রহিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার কালুখালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
পরে রাজবাড়ীর প্রধান সড়কে রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করা হয়। বিক্ষোভটি প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আশেক হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান বলেন, বিষয়টি জেলা প্রাশসককে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হবে।
