ফুলবাড়ী সীমান্তে সোমবার বিকালে নারী-শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, আটক ১২ বাংলাদেশি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করছেন। তারা প্রত্যেকেই ফুলবাড়ী সীমান্তের দুই দেশের দালালের মাধ্যমে ঐদিন ভারত থেকে বাংলাদেশে আসছিল। এ সময় টহলরত কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
লালমনিরহাট ১৫ বিজিবির ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হবে।
