উপজেলার জগন্নাথপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র আব্দুল মনাফ।
সোমবার পৌর ভবনে আয়োজিত প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা। মোট আয় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা, মোট ব্যয় ৩৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
