কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে রবিবার গভীর রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম দুলালউদ্দীন (১৮)। সে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ঝড়ুটোলা গ্রামের শফিকুল ইসলামে ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিরনগঞ্জ সীমান্তের ১৭৮ নম্বর পিলার এলাকা দিয়ে ভারত যায় দুলালউদ্দীনসহ আরো বেশ কয়েকজন। এ সময় সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।