পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৪

পঞ্চগড়ের বোদায় রবিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম প্রিয়তোষ বর্মন (১৯)। সে উপজেলার সাকোয়া ইউনিয়নের গোবিন্দগুরু এলাকার অজামিল বর্মনের ছেলে এবং সাকোয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়তোষ বিয়ের আমন্ত্রণ খেতে খালার বাড়ি উপজেলার পাঁচপীর ইউনিয়নের শুকানপুখুরী গ্রামে যায়। ঘটনার সময় বিয়েবাড়িতে পা পিছলে মাটিতে পড়ে যায়। এ সময় জেনারেটরের তারে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।

সাকোয়া ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ বিদ্যুত্স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।