মীর্জাগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫৪

মীর্জাগঞ্জ উপজেলার মীর্জাগঞ্জ গ্রামে রবিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল কাদের আকন(৭৮)। মীর্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মো. শাহ আলম জানান, মীর্জাগঞ্জ-পটুয়াখালী সড়কের পাশে আবদুল কাদের আকন তাদের বাড়ির পুকুর পাড়ে একটি কলাগাছ কাটতে যান। এ সময় বিদ্যুতের একটি লুজ তারে স্পৃষ্ট হন। তাত্ক্ষণিক আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে মীর্জাগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।