ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি খাস জমিতে ঈদগাঁহ ও খেলার মাঠ প্রতিষ্ঠার দাবিতে সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পৌর শহরের চকচকা গ্রামের ঈদগাঁহ মাঠ কমিটির ব্যানারে স্থানীয়রা ঐ গ্রামের ছোটো যমুনা নদীর পূর্বপ্রান্তের সরকারি খাস জমিতে ঈদগাঁহ মাঠ ও খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
