নজরুলের জন্মজয়ন্তী পালিত
মাদারীপুর প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল সংগীত শিল্পী পরিষদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনীল কুমার হালদার। এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান।
সমাজসেবা অধিদপ্তরের কর্মশালা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল ভাতা কার্যক্রম’ বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা, খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক আয়নাল হক, জাকির হোসেন প্রমুখ।
শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. ওমর ফারুক, ডা. অশোক পোদ্দার ও মোহাম্মদ হোসেন।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চেক বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে সোমবার সরকারি বরাদ্দ অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপু্র পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্যে ৯৭ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আবু তাহের। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. কামালউদ্দিন খোকন, উত্তম দত্ত, পৌর সচিব মো. আলাউদ্দিন প্রমুখ।
