আবাহনী-ব্রাদার্স ম্যাচে ৮ গোল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:০১

বৃষ্টির কারণে সৃষ্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদা মাঠে আবাহনীর বিপক্ষে নেমেই ৫-৩ গোলে হারলো ব্রাদার্স ইউনিয়ন। রেফারীর বাঁশী বাজতেই ৫৩ সেকেন্ডে আবাহনীর জুয়েল রানার ক্রসে গোল করলেন জীবন ১-০। দ্বিতীয় করলেন জুয়েল রানা নিজেই ২-০। ২১ মিনিটে তৃতীয় গোল। এবারও জুয়েল রানা ৩-০। ২১ মিনিটেই ব্রাদার্স কুপোকাত। দ্বিতীয়ার্ধে নাটকীয় ঘটনা ঘটল। আত্নঘাতী গোলে ব্রাদার্স গোলের দেখা পায় ১-৩। ব্রাদার্সের রাব্বী ৮৩ মিনিটে ২-৩। ৮৬ মিনিটে আবাহনীর সানডে ৪-২। ৮৮ মিনিটে ব্রাদার্সের মিনহাজুল আবেদিন বাল্লু ৩-৪। আবাহনীর শেষ মুহূর্তে সানডে গোল করেন ৫-৩।   

রেলিগেশন হতে ব্রাদার্সের বেঁচে থাকা এবং আবাহনীর জন্য এগিয়ে যাওয়ার লড়াই। বসুন্ধরা কিংস (১৮ খেলায় ৫২পয়েন্ট। এখন যদি নিজেদের খেলায় না হারে তাহলে শিরোপা তাদের হাতে চলে যাবে। আবাহনী (১৯ খেলায় ৪৮ পয়েন্ট) চাইছে নিজেদের বাকি ম্যাচগুলো জিতে এগিয়ে থাকতে। হয়তো শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই থাকতে হবে লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীকে। নোয়াখালীতে অনুষ্ঠিত খেলায় আরামবাগ ২-১ গোলে নোফেলকে হারিয়েছে।

আগামীকালের খেলা ঃ

সাইফ ও চট্টগ্রাম আবাহনী।

মোহামেডান ও শেখ জামাল।  ৪টা ও ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।