বাংলাদেশের কোচ থাকছেন না মুশতাক! 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:৪৪

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের আর কোচ থাকছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি এই স্পিনার!

ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুশতাক। পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডট নেট জানিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন মুশতাক। আসন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ক্রিকেটে তার নতুন অধ্যায়।  

গত ২ জুলাই বিসিবির বোর্ডের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির কথা ভাবছে বিসিবি। গণমাধ্যমকে পাপন বলেছিলেন, 'মুশতাকের সঙ্গে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।'

ইত্তেফাক/জেডএইচ