ডাচ রানি ম্যাক্সিমা আজ আসছেন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:২৬

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা চার দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। ডাচ রানি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিবের উন্নয়নের জন্য অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ বিষয় বিশেষ দূত হিসাবে কাজ করছেন। সফরকালে ডাচ রানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। পাশাপাশি অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।