নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ এর আয়োজনে এবং ইউডাব্লিউএ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “এগ্রিবিজনেস উদ্ভাবন:টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ” শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, নতুন উদ্ভাবনের কল্যাণে আমাদের দেশে দিন দিন কৃষি খাতে স্বনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে চাল ও আলু উত্পাদনে আমাদের দেশের মোট চাহিদা থেকে বেশি উত্পাদন সক্ষমতা অর্জন করতে পেরেছি। এ সময় দেশের প্রথম কৃষি ব্যবসা সম্মেলনের আয়োজন করায় তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
