ঈদুল আজহার আগেই গার্মেন্টসে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:২৫

আগামী ঈদুল আজহার আগেই গার্মেন্টসসহ অন্যান্য খাতের শ্রমিকদের জুলাই মাসের বেতন ও উত্সব ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল সোমবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় তিনি কারখানার মালিকদের প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, ঈদুল আজহা উদ্যাপনের সম্ভাব্য তারিখ ১২ আগস্ট। এর আগে শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করতে হবে। এ জন্য কারখানার মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি। সভায় শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।