গোলশূন্য থেকে বিরতিতে ইংল্যান্ড-স্পেন

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:৫০

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বল পজিশনে এগিয়ে থেকে ডেড লক ভাঙ্গতে ব্যর্থ স্পেন।

রোববার (১৪ জুলাই) অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দু'দল। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।

এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

ইত্তেফাক/এমএএম