ইউরো শেষে অবসরের ঘোষণা মুলারের 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৫৮

পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল স্বাগতিক জার্মানি। এরপর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন জার্মান স্ট্রাইকার থমাস মুলার। ইউরো শেষ হতেই আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন এই জার্মান স্ট্রাইকার।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thomas Müller (@esmuellert)

এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়ে জার্মান স্কাই স্পোর্টসকে মুলার বলেছিলেন, ‘খুব সম্ভবত এটি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ 

২০১০ সালে জার্মানির হয়ে জাতীয় দলে অভিষেক হয় মুলারের। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ ম্যাচে ৪৫ করেছেন তিনি। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা।  

ইত্তেফাক/জেডএইচ