উত্তর রাখাইনে বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:৩১

মিয়ানমারের উত্তর রাখাইনের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার অ্যামিত তং গ্রামে সেনাবাহিনী অগ্নিসংযোগ করে বলে দাবি করেছেন এলাকাবাসী। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। স্থানীয়রা জানান, তারা কাছের গ্রাম জি খায়ৌংয়ে গুলির শব্দ শুনতে পান। এরপর সেনাবাহিনী তাদের গ্রামে আসে এবং বাড়ি-ঘরে আগুন দেয়। মিয়ানমারের মিডিয়া ইরাবতিকে স্থানীয় বাসিন্দা উ বা মং বলেন, সৈন্যদের সঙ্গে কী হয়েছে তা আমরা জানি না। কিন্তু তারা আসলো আর বাড়িতে আগুন ধরিয়ে দিল। তিনি জানান, ১১টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।