ক্যাপশন নিউজ

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:৫০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):কাঞ্চন পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। কাঞ্চন পৌরসভার নরাবোর টেক, ডুলুরদিয়া, বারইপাড়, হাটবো টেক পাড়াসহ আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ করেন। হাটাবো টেকপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, আব্দুল আলীম সরকার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ মো. রমজান আলী, শিক্ষক তপন ও ব্যবসায়ী তারিকুল ইসলাম মোগল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আলহাজ মো. রফিকুল ইসলাম একজন দক্ষ সংগঠক, পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি একজন দানবীর। সত্ ও দুর্নীতিমুক্ত থাকায় দলের ত্যাগী ও প্রবীণ কর্মীরা তার পক্ষেই কাজ করছেন। কাঞ্চন পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করতে হবে। আগামী ২৫ জুলাই কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে         —ইত্তেফাক