কাল থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:১৯

আগামীকাল বৃহস্পতিবার থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে বলে জানিয়েছে রেলওয়ে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিতের এক সপ্তাহ পর আবার পরিষেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব সংস্থাটি।

আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।

ইত্তেফাক/জেডএইচডি