শুরুতেই গাপটিলকে ফেরালেন বুমরা

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:৩৭

ফাইনালের ওঠার যুদ্ধে নেমে আজ সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হাই ভোল্ডেজ এই ম্যাচে শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন দুই উদ্ভোধনী ব্যাটম্যান। কিন্তু খুঁটি গাড়তে পারলেন না তারা। ম্যাচের চতুর্থতম ওভারে বুমরার বলে বিরাট কোহলির তালুবন্দী হয়ে শুন্য (০) রানে ফেরেন মার্টিন গাপটিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮ রান।​

এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৬০ বার দেখা হয়েছিলো নিউজিল্যান্ড-ভারতের। এর মধ্যে ভারত জয় পায় ৫৫ ম্যাচে এবং নিউজিল্যান্ড জিতেছে ৪৫ ম্যাচ। বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত, ১টি ফলহীন। বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে ১ জয় বেশি নিউজিল্যান্ডের। টিম ইন্ডিয়ার জিতেছে যেখানে ৩ ম্যাচ, সেখানে কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি ১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস/কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

ইত্তেফাক/বিএএফ