জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সব ধরনের চলাচলের ওপর কারফিউ শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) আরএমপি ৩৯ এর কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
