কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি মুক্তিযোদ্ধাদের খোলা চিঠি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:২৩

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি খোলা চিঠি দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘আমরা একাত্তর’। চিঠিতে সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৬ জুলাই) গণমাধ্যমে আমরা একাত্তরের সভাপতি মাহবুব জামান ও সাধারণ সম্পাদক হিলাল ফয়েজীর পাঠানো এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে চিঠিতে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, আন্দোলনে সহিংসতার স্থান নেই। তোমরা জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক অপকর্ম সমর্থন করো না। তোমরা চাও না এই আন্দোলনকে ব্যবহার করে কোনো মহল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করুক। তার পরও তোমাদের উপস্থিতিতেই তোমাদের ঢাল হিসেবে ব্যবহার করে দিনের পর দিন নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে দেখেছে দেশবাসী। একটিবারের জন্যও মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানের বিরোধিতা করলে না, থামানোর চেষ্টা করলে না এমন দেশদ্রোহী স্লোগান।

ইত্তেফাক/এসজেড