নিকোলসের বিদায়, ধীরে চলছে নিউজিল্যান্ড

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৭:৫৯

ভারতের বিপক্ষে সেমিফাইনালে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। দুই ওপেনার খুব ধীরগতির সূচনা করেন। চতুর্থ ওভারে এসে মাত্র এক রানেই বিদায় নেন মার্টিন গাপটিল। ১৪ বল থেকে মাত্র এক রান করে জাসপ্রিত বুমরার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি।

এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে হেনরি নিকোলস রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। তবে দলীয় ৬৯ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান নিকোলস। ৫১ বল থেকে তিনি করেন ২৮ রান। এখনও দলটি চলছে খুব ধীরগতিতে। ৩৫ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ১৩৩ রান।

ওয়ানডে ক্রিকেটে এর আগে ভারতের সঙ্গে ১৬০ বার দেখা হয় নিউজিল্যান্ডের। এর মধ্যে ৫৫ ম্যাচে ভারত এবং ৪৫ ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে। বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত, ১টি ফলহীন। বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে একটি জয় বেশি নিউজিল্যান্ডের। ভারত জিতেছে ৩ ম্যাচ। আর কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

ইত্তেফাক/কেআই