প্যারিস অলিম্পিক

অলিম্পিকে 'ডেটে' যাওয়ায় দেশে ফিরতে হলো ব্রাজিল তারকাকে

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৩:২৮

যেকোনো ক্রীড়াবিদের জন্য বড় এক স্বপ্ন অলিম্পিকে খেলা। ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন দেশটির নারী সাঁতারু আনা ক্যারোলিনা ভিয়েরা। সেখানে প্রেমিকের সঙ্গে ডেট করতে যাওয়ায় প্রতিযোগিতার আগেই দেশে ফিরতে হয়েছে এই ব্রাজিলিয়ান সাঁতারুকে।

ব্রাজিলের এবারের অলিম্পিকে সাঁতারের জন্য ছিলেন আনা ক্যারোলিনা। একই দলে ছিলেন ছিলেন গ্যাব্রিয়েল সান্তোস। দুজনে সাঁতারের তারকা। বাস্তব জীবনে প্রেমের সম্পর্ক আছে এই দুই তারকা সাঁতারুর। ভালোবাসার শহর প্যারিসে আলো ঝলমলে রাতে উদ্বোধন হয়েছিল অলিম্পিকের। এরপরেই তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে।

কাউকে না বলে অলিম্পিক ভিলেজের বাইরে যান ক্যারোলিনা ও গ্যাব্রিয়েল। লিম্পিক ভিলেজে ফেরার পর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। সেই জিজ্ঞাসাবাদেই ব্রাজিলের অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনা ক্যারোলিনা। কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক এবং আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়। 

ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির ভাষায় তার আচরণ ছিল ‘অসম্মানজনক এবং আগ্রাসী মনোভাবের।’ বিষয়টি পছন্দ হয়নি তাদের। এরপরেই তাকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। পাঠিয়ে দেওয়া হয় নিজের দেশে।

তবে ক্যারোলিয়ান প্রেমিক গ্যাব্রিয়েল জিজ্ঞাসাবাদের পর্বে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। যে কারণে তাকে অলিম্পিকে খেলার সুযোগ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। দুজনেই জানিয়েছেন তারা সেইফ স্পোর্টস গাইড লঙ্ঘন করেই আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন।  

ইত্তেফাক/জেডএইচ