খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৪:২৭

কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সেখানে অবস্থান নেন।

এ সময় তারা 'তুমি কে? আমি কে? বিকল্প বিকল্প', 'এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ', 'স্টেপ ডাউন শেখ হাসিনা, আমার ভাই মরল কেন', 'শেখ হাসিনার জবাব দে', 'গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না' ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের হত্যা করা হচ্ছে। আন্দোলন গুলি করে শিক্ষার্থীদের মেরেছে পুলিশ। এই নৃশংসতায় সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সকাল থেকে শিববাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইত্তেফাক/জেডএইচডি