মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে নেমে আসমাউল হক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। আসমাউল গাংনী পৌরসভার শিশিরপড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, আসমাউল হক পেশায় একজন ট্রলিচালক। ওইদিন কাজ না থাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসমাউল হকের লাশ পানিতে ভেসে ওঠে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, কোন ধরণের অভিযোগ না থাকায় আসমাউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
