স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে আইপিডিপি নিয়ে শিহাব

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:৩৩

মানুষের উন্নয়নে এবং পরিবর্তনের লক্ষ্যে ২০১১ সালে চাকরিতে প্রবেশ করে চাকরির বেতনের টাকা দিয়ে এ এফ এম শিহাব উদ্দিন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস (আইপিডিপি ট্রেনিং)। পরবর্তী সময়ে কর্মক্ষেত্র হিসেবে সফট স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজশনকেই বেছে নেন তিনি।

শিহাব ২০১০ সালে বিবিএ এবং এমবিএ (ফাইন্যান্স) শেষ করেন। আইপিডিপি ট্রেনিং (www.ipdpbd.com) মূলত যাঁরা সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে থাকে। ইনকাম ট্যাক্স, ভ্যাট, সাপ্লাই চেইন, সেলস অ্যান্ড মার্কেটিং, হিউমান রিসোর্স, এক্সেল, ব্যাংকিং এল সি, হেলথ সেফটি, ফায়ার সেফটি , ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন বিষয়ক ইত্যাদি বিষয়ের ওপর দীঘ ও স্বল্প মেয়াদি ট্রেনিং আয়োজন করে থাকে।

এ প্রসঙ্গে শিহাব বলেন, ‘চাকরির পাশাপাশি সফট স্কিল ট্রেনিং গড়ে তুলতে পারে একজন দক্ষ চাকরিজীবী। যাঁরা কাজ করবে প্রতিষ্ঠান ও নিজেকে প্রতিষ্ঠিত করতে। চাকরি বা ব্যবসায়েই জীবনের শুরু থেকেই যদি আপনি স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে থাকেন, তাহলে চাকরি বা বিজনেসের পাশাপাশি অনেক কিছুই হয়ে যায়। যা আপনার সিভির ওজন বৃদ্ধি করে আপনাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।’

এই পরিকল্পনা বাস্তবায়নে ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস বিভিন্ন ধরনের ট্রেনিং, ওয়ার্কশপ ও কন্সালটেন্সি পরিচালনা করে যাচ্ছে। দীর্ঘ মেয়াদি (৫ সপ্তাহ, ১০ ক্লাস) সার্টিফিকেট ট্রেনিংয়ের মধ্যে রয়েছে ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট, নতুন ভ্যাট আইন এবং কাস্টমস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ভ্যাট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, নিউজ ও প্রোগ্রাম উপস্থাপনা, গ্রাফিক্স ডিজাইন। আর স্বল্প মেয়াদি সার্টিফিকেট ট্রেনিংয়ের মধ্যে রয়েছে নতুন ভ্যাট আইন, হাতে কলমে ভ্যাট, হাতে কলমে ট্যাক্স, ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, নেগোশিয়েশন স্কিলস, কাস্টমার সার্ভিস ইত্যাদি।

ভবিষ্যতের লক্ষ্য নিয়ে শিহাব বলেন, ‘দেশের নম্বর ওয়ান প্রতিষ্ঠানে পরিণত হওয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী বা চাকরিজীবী মানুষকে নতুন ভ্যাট আইন এবং ইনকাম ট্যাক্স সম্পর্কে ভালো ধারণা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’