দীর্ঘ গবেষণার পর এইডস নিরাময়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছেন মার্কিন বিজ্ঞানীরা। বলা যায় এইচআইভি নিরাময় গবেষণার ক্ষেত্রে মার্কিন বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে গেলেন। ইঁদুরের দেহ থেকে সম্পূর্ণ ভাবে এইচআইভি ভাইরাস দূর করতে সক্ষম হয়েছেন তারা। তাই খুব শীঘ্রই এটি পরীক্ষামূলক ভাবে মানব দেহে প্রয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।
দীর্ঘ দিন ধরেই ত্রিশ জন মার্কিন বিশেষজ্ঞ টেম্পল ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে গবেষণা চালিয়ে আসছিলেন। অবশেষে চলতি মাসের শুরুতেই গবেষণা সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন তারা।
সেই গবেষণায় সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, তেইশটি ইঁদুরের মধ্যে নয়টি ইঁদুরের শরীর থেকে এইচআইভি ভাইরাস সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছেন তাঁরা।
সাফল্যের প্রধান কারণ হিসেবে তাঁদের বক্তব্য হলো, যে সব ইঁদুরের দেহ থেকে এইচআইভি ভাইরাস নির্মূল করা গিয়েছে সেগুলির রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই এই ভাইরাস মানুষের দেহে প্রয়োগ করা হতে পারে।
আরও পড়ুনঃ ফেরাউনের মূর্তি বিক্রি হলো ৬০ লাখ ডলারে, মিশরে ক্ষোভ
প্রসঙ্গত প্রতি বছর বিশ্বে এইচআইভি ভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই রোগটি নির্মূল করতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন দেশ-বিদেশের বিজ্ঞানীরা।
ইত্তেফাক/টিএস
