মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শহীদুল আহ্সান ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। আইপে সিস্টেম লিমিটেড, আহ্সান গ্রুপ ও প্রিয় ডট কম-এর চেয়ারম্যান শহীদুল আহ্সান সংবাদভিত্তিক টেলিভিশন ডিবিসির ব্যবস্থাপনা পরিচালক ও ডেইলি অবজারভার পত্রিকার পরিচালক। এছাড়া ন্যাশনাল ক্রেডিট রেটিংস লি. ও স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি.-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।-প্রেস বিজ্ঞপ্তি
