পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) গ্রাহকেরা তাদের বিদ্যুত্ বিল সারাদেশে ছড়িয়ে থাকা ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে জমা দিতে পারবেন। সম্প্রতি ঢাকায় এতত্সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং বিআরইবির পরিচালক (অর্থ), ডাইরেক্টরেট অব ফাইন্যান্সিয়াল মনিটরিং (নর্থ) মো. হোসেন পাটওয়ারী
০০০০০
সম্প্রতি রাজধানীর মালিবাগের ইম্পিরিয়াল কনভেনশন সেন্টারে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। সভায় ২০১৮ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়
০০০০০
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২৯৫ জন বিমা গ্রাহকের বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস ও নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ
