নিষিদ্ধ হতে পারেন মেসি!

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:০৩

লিওনেল মেসি কনমেবলের বিপক্ষে অসম্মানজনক মন্তব্য করার দায়ে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল ম্যাচের পর পরিষ্কার পেনাল্টি আবেদনে রেফারির সাড়া না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখার পর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই তুলে বসেন তিনি।

এরপর কনমেবল কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে এক বিবৃতিতে মেসির এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের ধারণা আর্জেন্টাইন তারকা এমন মন্তব্যের ফলে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। 

কনমেবলকে কিংবা এর কোনো কর্মকর্তাকে অপমানের শাস্তি হিসেবে কোনো খেলোয়াড়, কোচ কিংবা দলের কর্মকর্তা দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বলে প্রতিষ্ঠানটির সংবিধানে উল্লেখ আছে। মেসি যদি শেষমেশ তার মন্তব্যের কারণে নিষিদ্ধ হন, তবে আগামী বছর আসন্ন কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পারবেন না তিনি।