সাভারে গুলিতে নিহত ১ জন, সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৪

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪:৪৬

ঢাকার সাভারের বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া, আরও চারজন গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে আজকের কর্মসূচি ‘ঢাকা লং মার্চে’ অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে প্রায় ২০ হাজার ছাত্র-জনতা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। পথিমধ্যে সাভার পৌঁছালে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। 

ইত্তেফাক/এএম