কুমিল্লায় আওয়ামী লীগের অফিস ও কুমিল্লা ক্লাবে আগুন, টাউনহলে ভাঙচুর

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮:০৫

কুমিল্লায় আওয়ামী লীগের নয় তলা অফিস ও কুমিল্লা ক্লাবে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। এছাড়াও কুমিল্লার ঐতিহাসিক বীর চন্দ্র গণপাঠাগারে ভাঙচুরসহ শিক্ষাবোর্ডে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীর সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন। 

সোমবার (৫ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দির পারের পাশে থাকা এই স্থাপনাগুলোয় নাশকতা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় এসবের ভিডিও করতে গেলে আওয়ামী লীগ নাম দিয়ে একজনকে মারধর করে উপস্থিত লোকজন।

এসংবাদ লেখা পর্যন্ত বর্তমানে কুমিল্লায় বর্তমানে কয়েকহাজার জনতা রাজপথে নেমে এসেছে। তারা বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের স্থাপনা, স্থানীয় এমপি ও নেতা-কর্মীদের বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/এআই