এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের: সারজিস

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:৪১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। সোমবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। কারণ এসব আমাদের। এসব আমাদের প্রাণের বাংলাদেশের। 

এর আগে আজ বিকেল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

ইত্তেফাক/এআই