সিরাজগঞ্জে কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা বন্দীদের 

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২১:১৮

সিরাজগঞ্জে কারাগারের গেট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বন্দীরা। এ সময় কারারক্ষীরা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

বুধবার (৭ আগস্ট) জেলা কারাগারে এ ঘটনা ঘটে। এ সময় কারা অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায় হাজতি-কয়েদিরাও। এই ঘটনায় আজ কারাগার থেকে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয়নি। 

জেলা কারা সুপার এ এস এম কামরুল হুদা গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কারাগারের অভ্যন্তরের রন্ধনশালায় কর্মরত কয়েকজন কয়েদি দা-বটি নিয়ে কারারক্ষীকে জিম্মি করে পালানোর জন্য কারা ফটকের কাছে যায়। এ সময় তারা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে, একই সঙ্গে চালায় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফটকে দায়িত্বরত কারারক্ষীরা শটগানের গুলি ছোড়ে। এ সময় পিছু হটে কয়েদিরা।

ইত্তেফাক/এসএ