বেসরকারি শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন কত দিনে পাবেন তার নিশ্চয়তা নেই। যেহেতু ঈদুল ফিতর পালনে যথেষ্ট টাকা খরচ হয় এবং পঁচিশ ভাগ উত্সবভাতা অর্থাত্ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ঈদ পালন করতে হয়েছে। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতনের সিংহভাগ ঈদে খরচ করে থাকেন। এ অবস্থায়, ঈদের পরের মাসে বেতন তাড়াতাড়ি প্রয়োজন। কিন্তু জুন মাসের বেতন কত দিনে হবে তা অনিশ্চত। উত্সবভাতা শতভাগ হলে ঈদের পরের মাসের বেতন দেরিতে হলেও চলত। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, এ হেন সমস্যা দূর করতে জুন মাসের বেতন তাড়াতাড়ি প্রদানের ব্যবস্থা করুন।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
